বিতর্কে জার্মানি! বিশ্বকাপে জোড়া নিয়ম ভাঙলেন ন্যুয়ের
কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার পরেও বিতর্কে জার্মানি। বিতর্কের কেন্দ্রে তাদের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। ফিফার জার্সি সংক্রান্ত দু’টি নিয়ম ভেঙেছেন ন্যুয়ের।কেরিয়ারে প্রায় সব ম্যাচেই হাফ স্লিভ জার্সি পরে খেলেছেন ন্যুয়ের। বিশ্বকাপে তাঁর জার্সি ছিল ফুল স্লিভ। তিনি কনুইয়ের কাছ থেকে জার্সি কেটে ফেলেন। তার পর তা পরে খেলেন। কুরাসাও ম্যাচে ন্যুয়েরের সবুজ রঙের জার্সি দেখে বোঝা যাচ্ছিল, সেটি কেটে নিয়েছেন তিনি।ফিফার ৪ নম্বর ধারা অনুযায়ী, ফুটবলারের হাফ বা ফুল স্লিভ জার্সি পরে খেলতে পারেন। তবে কোনও ভাবেই তা কেটে ব্যবহার করা যাবে না। সেই নিয়মই ভেঙেছেন ন্যুয়ের। পাশাপাশি জার্সির ভিতরে সম্পূর্ণ অন্য রঙের টি-শার্ট পরা ফিফার নিয়মে অপরাধ। ন্যুয়ের জার্সির নীচে সাদা রঙের একটি টি-শার্ট পরেছিলেন। অর্থাৎ, জোড়া নিয়ম ভেঙেছেন তিনি।তবে এ সব ক্ষেত্রে ফিফা সরাসরি কোনও ফুটবলারকে শাস্তি দিতে পারে না। সেই অধিকার রয়েছে রেফারির। তিনি চাইলে সেই ফুটবলারকে জার্সি বদল করে না আসা পর্যন্ত মাঠে না ঢোকার নির্দেশ দিতে পারেন। কিন্তু জার্মানি বনাম কুরাসাও ম্যাচের রেফারি সে রকম কোনও নির্দেশ দেননি। ফলে ন্যুয়ের হয়তো শাস্তি পাবেন না। কিন্তু ফিফার নিয়ম ভেঙে বিতর্কে জড়িয়েছেন তিনি।