দেশের প্রথম নিষ্কৃতিমৃত্যু, চিরঘুমের দেশে হরিশ রানা

Mar 25, 2026 - 09:39
 27
দেশের প্রথম নিষ্কৃতিমৃত্যু, চিরঘুমের দেশে হরিশ রানা

অবশেষে চিরঘুমের দেশে পাড়ি দিলেন হরিশ রানা। সংবাদ সংস্থাকে হরিশের বাবা অশোক রানা জানিয়েছেন, ”কোনও বাবা কি ছেলের এমন পরিণতি চায়?” মঙ্গলবার হরিশের বাবাকে বলতে শোনা যায়, ”আমরা দীর্ঘদিন ধরে এটার জন্য লড়াই করেছি। কোন মা-বাবা ছেলের জন্য এমনটা চাইতে পারে? এই মামলা আমরা লড়ে চলেছি গত তিন বছর ধরে। ওকে এইমসে নিয়ে যাওয়া হবে। আমার ছেলে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের টপার ছিল।” উল্লেখ্য, হরিশ রানা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছিলেন টপার। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়েরই পাঁচতলা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন। এরপরই তিনি কোমাতে চলে যান। চিকিৎসকদের সমস্ত রিপোর্ট বিস্তারিত পরীক্ষা করার পর সম্প্রতি আদালত হরিশের ‘লাইফ সাপোর্ট’ খুলে ফেলে তাঁকে নিষ্কৃতি মৃত্যু দেওয়ার অনুমতি দেয়। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, হরিশের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তার পরে ওই যুবকের অভিভাবকেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানেই ঐতিহাসিক রায় দেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ।উল্লেখ্য, হরিশ রানা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছিলেন টপার। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়েরই পাঁচতলা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন। এরপরই তিনি কোমাতে চলে যান। চিকিৎসকদের সমস্ত রিপোর্ট বিস্তারিত পরীক্ষা করার পর সম্প্রতি আদালত হরিশের ‘লাইফ সাপোর্ট’ খুলে ফেলে তাঁকে নিষ্কৃতি মৃত্যু দেওয়ার অনুমতি দেয়। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, হরিশের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তার পরে ওই যুবকের অভিভাবকেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানেই ঐতিহাসিক রায় দেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ।