দেওয়াল লিখন থেকে হরিনাম জনসংযোগ-প্রচারে ঝড় তুলছেন অজিত মাহাতো

Mar 26, 2026 - 10:10
 8
দেওয়াল লিখন থেকে হরিনাম জনসংযোগ-প্রচারে ঝড় তুলছেন অজিত মাহাতো

ঝাড়গ্রাম: ভোটের মুখে জোরকদমে প্রচারে নেমেছেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহাতো। দেওয়াল লিখন থেকে শুরু করে কর্মী বৈঠক-সব ক্ষেত্রেই সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাচ্ছে তাঁকে।

দিনের শুরুতে লোধাগুলি এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন তিনি। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগেও জোর দেন তৃণমূল প্রার্থী।

প্রচারের মাঝেই সাঁকরাইল ব্লক সভাপতির বাড়িতে অসুস্থ এক শিশুকে দেখতে হঠাৎ পৌঁছে যান অজিত মাহাতো। তাঁর এই মানবিক পদক্ষেপ এলাকায় ইতিবাচক বার্তা দেয় এবং মানুষের পাশে থাকার বার্তাকেই সামনে আনে।

এরপর সাঁকরাইলের মুরুনিয়া এলাকায় হরিনাম সংকীর্তন মহোৎসবে যোগ দিতে দেখা যায় তাঁকে। ভক্তদের হাতে প্রসাদ তুলে দিয়ে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি, যা ঘিরে এলাকায় আলাদা আবহ তৈরি হয়।

সব মিলিয়ে নির্বাচনের আগে মাঠে-ময়দানে সক্রিয় উপস্থিতি জানিয়ে প্রচারের গতি আরও বাড়িয়েছেন তৃণমূল প্রার্থী।