দুবরাজপুরে উত্তেজনা, CRPF-এর উপর ইটবৃষ্টির অভিযোগ

Apr 24, 2026 - 15:32
 6
দুবরাজপুরে উত্তেজনা, CRPF-এর উপর ইটবৃষ্টির অভিযোগ

দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে ভোট চলাকালীন উত্তেজনা ছড়ায় ভোটিং মেশিন বিকল হওয়াকে কেন্দ্র করে। অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্ষুব্ধ ভোটারদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী CRPF-এর বচসা বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই CRPF-কে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।