ডেবরার জনসভায় তোপ দাগলেন অমিত শাহ, শাসকদলকে কড়া হুঁশিয়ারি
ডেবরা, পশ্চিম মেদিনীপুর: বিশাল জনসমাবেশে কার্যত জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ডেবরার সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। মঞ্চে দাঁড়িয়ে তিনি সরাসরি অভিযোগের সুরে বলেন,
“মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে গুন্ডারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, যারা সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের আজ স্পষ্ট করে বলে দিচ্ছি— এখনই ঠিক করে নাও, কারণ তোমাদের সময় ফুরিয়ে আসছে।”
এরপর আরও কড়া ভাষায় তিনি যোগ করেন,
“আপনারা লিখে রাখুন, ৫ তারিখের পর ওই সব অত্যাচারীদের জেলেই যেতে হবে। কারও কোনো রেহাই নেই, কোনো সুপারিশ কাজ করবে না।”
সভামঞ্চে তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনের আগে এমন আক্রমণাত্মক মন্তব্যে রাজ্য রাজনীতির পারদ আরও চড়ছে বলেই মত বিশেষজ্ঞদের।