চম্পাহাটিতে বাজি বিস্ফোরণের ফলে গুরুতর আহত ২

Aug 23, 2026 - 11:29
 16
চম্পাহাটিতে বাজি বিস্ফোরণের  ফলে গুরুতর আহত ২

 *প্রদীপ কুমার সিংহ বারুইপুর* চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরনের ফলে গুরুতর আহত এক মহিলা বাজি কারখানার মালিক বাপি নস্করের স্ত্রী, ও এক পুরুষ নাম আব্বাস গাজী। ফলে এলাকার আতঙ্ক ছড়ায়। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে পিয়ালী খোলা ঘাটা এলাকায় বাপি নস্করের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয় বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার সময়। স্থানীয় বাসিন্দারা বলেন বাপি নস্কর এখানে বেআইনিভাবে বাজি কারখানা করেছে তারা অনেকেই জানতো না। বৃহস্পতিবার প্রায় ৩০ মিনিট ধরে ওই কারখানায় বাজি বিস্ফোরণ হয়। এলাকার আতঙ্কে ছড়ায়। এই বিস্ফোরণের ফলে বাপি নস্করের স্ত্রী গুরুতর আহত হয় এবং এক ব্যক্তি আব্বাস গাজী গুরুতর আহত হয়।

 চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্ফোরণের পর দমকল দেরিতে পৌঁছনোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, জনবসতি থেকে কিছুটা দূরে জমির মধ্যে ঘর তৈরি করে বাজি তৈরির কাজ চলছিল। সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

 বারইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অফিস বিশ্বাস সাংবাদিকদের বলেন চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের পিয়ালী খোলাকাটা এলাকায় বাপি নস্কর একটি কলাবাগানের মধ্যে মাছ চাষের নাম করে বেআইনি বাজি কারখানা করেছিল। এলাকার মানুষ এ ব্যাপারে কিছু জানতেন না। দুজন গুরুত্বর আহত হয়েছে। বেআইনি বাজি কারখানার জন্য বাপি নস্করের খোঁজে তল্লাশি করছে পুলিশ।