কালিয়াচক কাণ্ডে নড়েচড়ে বসল কেন্দ্র, এনআইএ তদন্তে নামছে দল
মালদহ: কালিয়াচকের ঘটনায় বৃহস্পতিবারই অসন্তোষ প্রকাশ করেছিল দেশের শীর্ষ আদালত Supreme Court of India। ঘটনায় এনআইএ বা সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।
আদালতের সেই নির্দেশের পরই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, আজই মালদহের কালিয়াচকে পৌঁছবে এনআইএ-র একটি বিশেষ দল।
সূত্রের খবর, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও নেপথ্যের কারণ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় সংস্থার তদন্তে নতুন করে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে প্রশাসন।
এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন নজর এনআইএ-র তদন্তে কী তথ্য উঠে আসে এবং পরবর্তী পদক্ষেপ কী হয় তার দিকে।