কাবেরীর জল দিচ্ছে না কর্নাটক! অভিযোগ তামিলনাড়ুর কৃষকদের
কাবেরী নদীর জলবণ্টন নিয়ে ফের টানাপড়েন শুরু হয়েছে কর্নাটক এবং তামিলনাড়ুর মধ্যে। কর্নাটক সরকার তাঁদের প্রাপ্য জল থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ তুলেছেন তামিলনাড়ুর কৃষকেরা। এই আবহে অভিনব প্রতিবাদে নামলেন তামিলনাড়ুর তিরুচিরাপল্লির বেশ কয়েক জন কৃষক। কৃষকদের এই প্রতিবাদে নেতৃত্ব দেন আর্য কান্নু। তিনি বলেন, সুপ্রিম কোর্ট প্রতি মাসে তামিলনাড়ুকে কাবেরীর জল দেওয়ার জন্য কর্নাটক সরকারকে নির্দেশ দিয়েছিল। কিন্তু কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার তামিলনাড়ুকে ৩৫০০ কিউসেক জল দিচ্ছেন না।” বর্ষার ঘাটতি থাকায় জলের অভাবে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।কাবেরী নদীর জলবণ্টন নিয়ে কর্নাটক এবং তামিলনাড়ুর বিবাদ নতুন নয়। কাবেরী জল নিয়ন্ত্রক কমিটি ১৫ দিনের জন্য কর্নাটককে ৩৫০০ কিউসেক জল তামিলনাড়ুকে দিতে বলেছিল। কিন্তু কমিটির এই নির্দেশের বিরোধিতায় সরব হন কর্নাটকের কৃষকেরা। অবশ্য কেরলে ভারী বৃষ্টির কারণে মাইসুরুর কাবিনি জলাধারে জলস্তর বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত জল তামিলনাড়ুর দিকে পাঠিয়েছে কর্নাটক।