কলকাতা পুরসভায় ফের ভাঙনের ইঙ্গিত, পদ ছাড়ছেন দুই তৃণমূল নেতা

May 28, 2026 - 12:56
 9
কলকাতা পুরসভায় ফের ভাঙনের ইঙ্গিত, পদ ছাড়ছেন দুই তৃণমূল নেতা

কলকাতা পুরসভা-য় ফের ভাঙনের জল্পনা তীব্র হল। সূত্রের খবর, আজ ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে চলেছেন সুশান্ত ঘোষ। পাশাপাশি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ ছাড়তে পারেন অরূপ চক্রবর্তী।

তবে জানা গিয়েছে, দু'জনেই কাউন্সিলর পদে বহাল থাকবেন। আজই কলকাতা পুরসভায় গিয়ে মেয়র ফিরহাদ হাকিম-এর সঙ্গে দেখা করে নিজেদের পদত্যাগপত্র জমা দিতে পারেন তারা।

এই ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।