কলকাতার তারাতলা রোডে জলের ভালভ ফেটে বিপত্তি, রাস্তাজুড়ে জল থইথই

Mar 13, 2026 - 09:36
 13
কলকাতার তারাতলা রোডে জলের ভালভ ফেটে বিপত্তি, রাস্তাজুড়ে জল থইথই

কলকাতা: শহরের তারাতলা রোডে জলের ভালভ ফেটে বিপত্তি। গোটা রাস্তাজুড়ে জল থইথই পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার গভীর রাতে আচমকাই এই ঘটনা ঘটে কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ড এলাকায়। হঠাৎ করেই জলের প্রবল চাপে ভালভ ফেটে গিয়ে রাস্তার উপর দিয়ে দ্রুত জল বেরিয়ে পড়তে থাকে।

এর জেরে তারাতলা রোড ছাড়াও সংলগ্ন সাহাপুর এবং জেমস লং সরণির একাধিক অংশে জল জমে যায়। রাতের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুরসভার কর্মীরা। রাস্তার জমে থাকা জল সরাতে ট্যাঙ্কার ও ব্ল ভ্যাক মেশিন নিয়ে কাজ শুরু করা হয়।

পুরসভার সূত্রে জানা গিয়েছে, জলের অতিরিক্ত চাপের কারণেই পাইপলাইনের ভালভ ফেটে এই সমস্যা তৈরি হয়েছে। কর্মীরা দ্রুত মেরামতির কাজ শুরু করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং রাস্তার জল দ্রুত সরাতে জোরকদমে কাজ চলছে।