ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে স্বস্তি বাবরদের

Aug 7, 2026 - 13:10
 1
ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে স্বস্তি বাবরদের

ওয়েস্ট ইন্ডিজ়কে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে হারিয়ে সিরিজ়ে সমতা ফিরিয়েছে পাকিস্তান। এই জয় কিছুটা হলেও স্বস্তির বাবর আজ়মদের জন্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ উঠে এসেছে পাকিস্তান।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শেষ দু’টি জায়গায় রয়েছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ়। এই সিরিজ়ের ফলাফলের প্রভাব পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা দলগুলির উপর পড়ার কথা ছিল না। পড়েওনি। ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে প্রথম টেস্ট হেরে সকলের শেষে চলে যাওয়া পাকিস্তান অবশ্য এক ধাপ এগিয়ে গিয়েছে।আগের মতোই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আটটি টেস্ট খেলার পর প্যাট কামিন্সদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থান বজায় রেখেছে দক্ষিণ আফ্রিকাও। চারটি টেস্ট খেলার পর টেম্বা বাভুমার দলের পয়েন্ট শতাংশ ৭৫। আগের মতোই তালিকায় তৃতীয় স্থানে নিউ জ়িল্যান্ড। ছ’টি টেস্ট খেলে কিউয়িদের পয়েন্ট শতাংশ ৭২.২২। চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। চারটি টেস্ট খেলার পর নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩। আগের মতোই পঞ্চম স্থান ধরে রেখেছে ভারত। ন’টি টেস্ট খেলার পর শুভমন গিলদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫।পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৪১.৬৭। আগের মতোই সপ্তম স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ১৩টি টেস্ট খেলার পর ইংরেজদের পয়েন্ট শতাংশ ২৪.৩৬। এক ধাপ এগিয়ে পাকিস্তান এখন অষ্টম স্থানে। ছ’টি টেস্ট খেলার পর বাবরের দলের পয়েন্ট শতাংশ ২২.২২। পোর্ট অফ স্পেনের টেস্ট হারায় একধাপ পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ় আবার নবম স্থানে। ১২টি টেস্ট খেলার পর ক্যারিবিয়ানদের পয়েন্ট শতাংশ ২০.৮৩