আফগানিস্তানকে হেলায় হারিয়ে সিরিজজয়ী ভারত

Jun 18, 2026 - 12:57
 8
আফগানিস্তানকে হেলায় হারিয়ে সিরিজজয়ী ভারত

আফগানিস্তানকে দ্বিতীয় এর দিনের ম্যাচে ১৭০ রানে হারিয়ে সিরিজ় জয় নিশ্চিত করল ভারত। বুধবার লখনউয়ে প্রথমে ব্যাট করে চারশো রানের পাহাড় গড়েন শুভমানরা। ওপেন করতে নেমে এদিন ব্যর্থ যশস্বী জয়সওয়াল। চেনা ফর্মের ঝলক দেখিয়েও ৪৮ রানে আউট হয়ে যান রোহিত শর্মা। তারপর লখনউ জুড়ে দুই বন্ধুর অনবদ্য পার্টনারশিপ। ৭৭ বলে শতরানের দেখা পেলেন শুভমান। ইনিংসে ছিল ১৩ চার এবং ২ ছক্কা। এটা তাঁর কেরিয়ারের নবম ওয়ানডে শতরান। গিলের পর ঝাঁ-চকচকে শতরান করলেন ঈশানও। মাত্র ৭১ বলে ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি ব্যাটার।তবে এদিন মিডল অর্ডার রান পায়নি। শ্রেয়স আইয়ার (২৬), কেএল রাহুল (০), ওয়াশিংটন সুন্দররা (১৭) সকলেই ব্যর্থ। যদিও জোড়া সেঞ্চুরির দাপটে ভারতের রান অনেকটাই উঠে গিয়েছিল। আরও বেশি রান করার লক্ষ্যে একের পর এক উইকেট খোয়ায় ভারত। ৪০২ রানে অলআউট হয়ে যায় মেন ইন ব্লু। আফগান বোলারদের মধ্যে নাঙ্গিয়ালিয়া খারোটে পেয়েছেন চার উইকেট। তিন উইকেট গিয়েছে রশিদ খানের ঝুলিতে।ভারতের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে আফগানরা। ওপেন করতে নেমে রহমানুল্লা গুরবাজ করেন ৪১ রান। তিন নম্বরে সেদিকুল্লা অটল করেন ৪২ রান। তবে উইকেট না পেলেও প্রথম থেকেই রানের গতিতে লাগাম পরিয়ে রেখেছিল ভারতের স্পিন অ্যাটাক। এদিন ওয়ানডে অভিষেক হয়েছে প্রিন্স যাদবের। তিনিও জোড়া উইকেট পেয়েছেন। একা কুম্ভ হয়ে শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন রহমত শাহ। ৭৯ রান করে ডেবিউট্যান্ট প্রিন্সের বলে আউট হলেন তিনি। বিরাট ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল ভারত।