অমিত শাহের সফর ঘিরে তৃণমূলের পাল্টা আক্রমণ, উত্তপ্ত রাজ্য রাজনীতি

Apr 4, 2026 - 09:12
 14
অমিত শাহের সফর ঘিরে তৃণমূলের পাল্টা আক্রমণ, উত্তপ্ত রাজ্য রাজনীতি

কলকাতা: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর কলকাতা সফর ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা ইস্যুতে তাঁর বক্তব্যের কড়া জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, "যে ইস্যু খুঁজছিলেন, তা তৈরি করতেই কালিয়াচকের ঘটনা ঘটানো হয়েছে। উনি ১৫ দিন ভোটের সময় থাকার কথা বলেছেন-আমরা বলছি ১৫ দিন নয়, এক মাস থাকুন। বরং ভোটের ফল প্রকাশের পর একদিন কলকাতায় থাকার কথা বলুন।"

তিনি আরও বলেন, "২০২১-এ ২০০-র কথা বলেছিল, এখন তা নেমে ১৭৭ হয়েছে। নন্দীগ্রামে আমাদের কর্মী করিম দাস খুন হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, বিচারকদের আটকে রাখা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষেই, কিন্তু বিজেপি উত্তেজনা ছড়াচ্ছে।"

কুণাল ঘোষের দাবি, "বারবার বদলি করে অলিখিত জরুরি অবস্থা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন বিজেপির 'দলদাস'-এর মতো কাজ করছে। মানুষকে প্ররোচিত করতে বি-টিম, সি-টিম ব্যবহার করা হচ্ছে।"

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "পুরো ঘটনাই একটি 'খেলা'। যা ঘটেছে আমরা তার তীব্র ধিক্কার জানাই। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বর্তমানে আইনশৃঙ্খলা আমাদের হাতে নেই-৪৮৩ জন অফিসার সরিয়ে নেওয়া হয়েছে। নতুন যারা এসেছে তারা পরিস্থিতি কীভাবে বুঝবে?"

তিনি আরও বলেন, "ট্রাইব্যুনালের প্রক্রিয়া নিয়েও বিচারপতিরা সন্তুষ্ট নন। রাষ্ট্রপতি শাসনের লক্ষ্যেই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বাংলার মানুষ সব বুঝবেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।"

চন্দ্রিমা ভট্টাচার্য জানান, "তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে খুন করা হয়েছে। মানুষই এর বিচার করবেন। আমরা আইনের পথেই চলবো।"

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে রাজ্যে অশান্ত পরিস্থিতি তৈরি করতে চাইছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিস্থিতির মোকাবিলা করা হবে