ব্যারোটের দলকে ৬ গোল মোহনবাগানের! কলকাতা লিগে জয়ে ফিরল সবুজ-মেরুন

Aug 27, 2026 - 11:31
 16
ব্যারোটের দলকে ৬ গোল মোহনবাগানের! কলকাতা লিগে জয়ে ফিরল সবুজ-মেরুন

হারের ক্ষত ভুলে জয়ে ফিরল সবুজ-মেরুন। কলকাতা লিগে হোসে র‌্যামিরেজ় ব্যারেটোর জর্জ টেলিগ্রাফকে ৬-০ গোলে হারাল মোহনবাগান। হ্যাটট্রিক করে জয়ের নায়ক দলের কাশ্মিরী ফুটবলার সুহেল আহমেদ ভাট।নিজেদের ক্লাবের মাঠে শুরু থেকেই দাপট ছিল মোহনবাগানের। ১৩ মিনিটে প্রথম গোল করেন সুহেল। কিয়ান নাসিরির সেন্টার থেকে গোল করেন তিনি। সাত মিনিট পরেই আবার গোল করেছিল মোহনবাগান। কিন্তু অফসাইডে তা বাতিল হয়। তাতে অবশ্য সমস্যা হয়নি। তিন মিনিট পরে দলের দ্বিতীয় ও নিজের মরসুমের প্রথম গোল করেন অ্যালেক্স সাজি।সেখানেই জর্জের যন্ত্রণা থামেনি। ২৭ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন দলের অধিনায়কর রণজয় সামন্ত। ফলে এক ঘণ্টার বেশি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। তাতে সমস্যা আরও বাড়ে। প্রথমার্ধে অবশ্য আর গোল হয়নি। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাগান।দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল হয়। শুরুটা করেন সন্দীপ মালিক। ৫০ মিনিটের মাথায় দলের চতুর্থ গোস করেন অভিষেক সূর্যবংশী। ৬১ মিনিটের মাথায় সায়ন বন্দ্যোপাধ্যায়ের থ্রু বল ধরে নিজের দ্বিতীয় গোল করেন সুহেল। ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করতে পারতেন তিনি। সহজ সুযোগ নষ্ট করেন। তবে ছ’মিনিট পরেই হ্যাটট্রিক করেন দলের স্ট্রাইকার। আর গোল হয়নি। ৬-০ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান।এই ম্যাচ জিতে কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে আবার উঠে এসেছে মোহনবাগান। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। গ্রুপের শীর্ষ দুই প্রধানকে রুখে দেওয়া ভবানীপুর ক্লাব। বুধবার বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ভবানীপুর। দু’টি গ্রুপ থেকে প্রথম তিন দল যাবে সুপার সিক্সে।