টেস্টের বিশ্বসেরা একাদশ বেছে নিলেন পুজারা, দলে পাঁচ ভারতীয়

Aug 23, 2026 - 07:25
 13
টেস্টের বিশ্বসেরা একাদশ বেছে নিলেন পুজারা, দলে পাঁচ ভারতীয়

টেস্টের সেরা একাদশ বেছে নিয়েছেন চেতেশ্বর পুজারা। যাঁরা বর্তমানে খেলছেন, তাঁদের মধ্যে থেকেই ১১ জনকে বেছে নিয়েছেন ভারতীয় ব্যাটার। সেই তালিকায় রয়েছেন ভারতের পাঁচ ক্রিকেটার।‘ক্রিকইনফো’-র একটি ভিডিয়োতে নিজের দলের কথা জানিয়েছেন পুজারা। তাঁর দলের ওপেনার দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম ও ভারতের লোকেশ রাহুল। ফ্যাভ ফোর-এর দুই ক্রিকেটারকে মিডল অর্ডারে রেখেছেন পুজারা। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের জো রুট।পাঁচ নম্বরে পুজারা নিয়েছেন শুভমন গিলকে। দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড বা দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাকে রাখেননি তিনি। জায়গা পাননি অন্য কোনও দেশের উইকেটরক্ষক।পুজারার দলের দুই অলরাউন্ডার ভারতের রবীন্দ্র জাডেজা ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। পুজারা জানিয়েছেন বেন স্টোকসকে তিনি দলে রাখতেন। কিন্তু স্টোকস অবসর নিয়েছেন। তাই তাঁকে রাখেননি তিনি। দলে বেশ কয়েক জন অধিনায়ক থাকায় আলাদা করে অধিনায়ক বাছেননি পুজারা।বিশেষজ্ঞ স্পিনার হিসাবে পুজারা রেখেছেন নেথান লায়নকে। দুই পেসার জশ হেজ়লউড ও জসপ্রীত বুমরাহ। মিচেল স্টার্কের থেকে হেজ়লউডকে বেশি এগিয়ে রেখেছেন পুজারা। তার একমাত্র কারণ হেজ়লউডের লাইন ও লেংথ। অর্থাৎ, ভারতের পাঁচ ও অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার বাদে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে এক জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন পুজারার দলে। নিউ জ়িল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও ক্রিকেটার পুজারার সেরা একাদশে জায়গা পাননি।