যুবভারতীর সামনে স্ট্যাচু থেকে সরানো হল 'বিশ্ব বাংলা' লোগো, রাজনৈতিক মহলে জোর চর্চা

May 24, 2026 - 08:05
 7
যুবভারতীর সামনে স্ট্যাচু থেকে সরানো হল 'বিশ্ব বাংলা' লোগো, রাজনৈতিক মহলে জোর চর্চা

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা একটি স্ট্যাচু ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তৃণমূল সরকারের আমলে নির্মিত ওই স্ট্যাচুতে ব্যবহৃত 'বিশ্ব বাংলা' লোগো আজ সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা ওই স্ট্যাচুতে 'বিশ্ব বাংলা'-র প্রতীক চিহ্ন ছিল। তবে শনিবার আচমকাই সেই ছিলা তবে শনিবার আচমকাই সেই লোগো খুলে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। কী কারণে 'বিশ্ব বাংলা' লোগো সরানো হল, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প, স্থাপনা ও প্রচারে 'বিশ্ব বাংলা' ব্র্যান্ডিংকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই আবহেই যুবভারতীর সামনের ওই স্ট্যাচুতেও 'বিশ্ব বাংলা' লোগো সংযুক্ত করা হয়েছিল বলে জানা যায়।